আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বরকল কানাইমাদারী নিদাগের পাড়ায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: ১৫ ডিসেম্বর সোমবার চন্দনাইশ উপজেলার কানাইমাদারী নিদাগের পাড়ায় ৪নং বরকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু-কিশোর কল্যাণ সংস্থা’র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নন্দিত মুফাসসিরে কুরআন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী- কুয়াকাটা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।

কানাইমাদারী জায়নুল উলুম মাদ্রাসা’র নির্বাহী পরিচালক মাওলানা তাজুল ইসলাম, ভিংরোল তেমুহনী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান ও দারুল মা’আরিফ মাহিলা মাদ্রাসা পরিচালক মাওলানা নাসির উদ্দীন এর যৌথ সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী ফতেহপুর মাদ্রাসা’র পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী রাহমতুল্লা আলাই এর খলিফা মাওলানা সিরাজুল হক সাহেব, বিশেষ বক্তা হিসাবে বয়ান রাখেন আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি এর সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ ও বরকল ফয়জিয়া মাদ্রাসা’র সহকারী পরিচালক মাওলানা আনিসুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর