
চন্দনাইশ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বরকলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২.০১ মিনিটে কানাইমাদারী ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি আবদুল মুবিন (মেম্বার), সাধারণ সম্পাদক এনামুল হক দুলাল, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, ১নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আবছার, ২নং এর সভাপতি নুর মোহাম্মদ, ২নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মূসা, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ,সহ সাধারণ সম্পাদক আবদুল করিম, ৫ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতিত আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফি প্রমুখ।
এছাড়াও এলডিপি এর অঙ্গ সংগঠনে ইউনিয়ন ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply