
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন গনতান্ত্রিক যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এতে গণতান্ত্রিক যুবদল কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখা ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম শামীমকে সভাপতি, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল আলিম মেম্বারকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুল হাদিকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
গতকাল কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কমিটি ঘোষণা করেন চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি মোখলেছুর রহমান।
চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন গনতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হাসান বাশি সহ কাঞ্চনাবাদ ইউনিয়ন গনতান্ত্রিক যুবদলের ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply