আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

Spread the love

নিউজ ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাঁচ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড.ছলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও মসজিদের মোতাওয়াল্লী শাহাদাত হোসেন।

উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাঁও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুস শুক্কুর, ঈদগাঁও ইউপির বিএনপি সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, বিএনপি নেতা মমতাজুল হক, সমাজকর্মী রাশেদুল হক রিয়াদ, সাবেক মেম্বার জসিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ব্যবসায়ী নেতা জমির উদ্দিন সওদাগর,শাহাজান মনির কোম্পানি, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ নানা শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপস্থিত মেহমানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর