আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

Spread the love

বিজ্ঞপ্তি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ‍্য আয়োজনে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে, র‍্যালি, মানববন্ধন পরবর্তী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.আবু তালেব, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো.কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, ডা.সজীব দেব নাথসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় চন্দনাইশেও এই দিবসটি পালিত হচ্ছে। দুর্নীতি দমন করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করতে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়,এ কাজ আমাদের সকলের। তাই এ কাজে আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।- বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর