
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারের একটি পরিত্যক্ত বাঙ্গারির দোকান থেকে মামুন (৩০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয়রা দোকানের ভিতর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মামুনের বাড়ি একই ইউনিয়নের চাঁদপুর পূর্ব সওদাগরপাড়া এলাকার মেম্বার মনির উদ্দিন ময়ূরের অফিসের নিচে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অতি শিগগিরই দায়ীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
পশ্চিম নাটমুড়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দিন ময়ূর বলেন, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তাদের দাবি, এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।
Leave a Reply