আজ ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারস্থ চন্দনাইশ সমিতির সম্পাদকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

Spread the love

নিজস্ব সংবাদদাতা: চন্দনাইশ সমিতি- কক্সাবাজারের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী মুহাম্মদ মহসিন কবিরের শ্রদ্ধেয় মাতা লায়লা বেগম ২ নভেম্বর রোববার ভোর ৫টায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ (বিরাশী) বৎসর।

তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। একইদিন (রোববার) বাদে মাগরিব স্থানীয় তজম্বুল আলী পন্ডিত জামে মসজিদ মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কাজী মুহাম্মদ মহসিন কবিরের মায়ের মৃত্যুতে চন্দনাইশ সমিতি- ঢাকার সভাপতি মো. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত বাহাদুর, আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি মো. মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চন্দনাইশ সমিতি- কক্সবাজারের সভাপতি মো. শাখাওয়াত হোসেন মান্নান, সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, মিশন দত্ত, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর