আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দোহাজারীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দোহাজারী পৌরসভা এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগসহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।

সাধারণ জনগণের উদ্দেশে এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।

‘দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।’ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্য সচিব মাহাফুজের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক পৌরসভা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক আল মোহাম্মদ হিরু, ফরিদুল আলম, দোহাজারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজগর আলী, সদস্য সচিব জয়নাল আবেদীন, বিএনপি নেতা টপটেন কামাল উদ্দিন, যুবদল নেতা ওয়াসিম, ওসমান, মোজাম্মেল, বেলাল, আইয়ুব, বিএনপি নেতা শাহজাহান, দেলু, কামাল, হাকিম, তারেক, বাচা, ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আজগর,জয়নাল, সাদেক, রিয়াদ, ইউনুছ, বাবুল, জাহাঙ্গীর, মোহাম্মদ হিরু, লোকমান, আবদুল করিম, বিএনপি নেতা আকতার , আরিফুল ইসলাম সম্রাট, জয়নাল আবেদীন ছোটন প্রমুখ সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর