
চন্দনাইশ প্রতিনিধি: আসছে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কমর আলী সিকদার ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে ওই অঞ্চলের ভোট কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দনাইশ পৌরসভার আমীর কাজী কুতুবউদ্দিনের সভাপতিত্বে পৌরসভা সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা
চন্দনাইশ উপজেলা সেক্রেটারী কাজী আহসান উদ্দীন সাদেক পারভেজ, সহকারী সেক্রেটারী হারুনুর রশিদ, অধ্যাপক আযম খান, অধ্যাপক আমিরুল ইসলাম, খন্দকার মোকাম্মেল, প্রকৌশলী নুরুল কাদের, মাওলানা ছরওয়ার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান খান, আলহাজ্ব আয়ুব চৌধুরী সহ পৌরসভার বিভিন্ন কেন্দ্র ও ওয়ার্ডের প্রতিনিধি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ।
Leave a Reply