আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে প্রতিবন্ধীর বসতবাড়ি হামলা ও ভাঙচুর

Spread the love

অনলাইন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ বরমাই গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আহতও হয়েছেন। আহতকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শনিবার গভীর রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর মাইগাতা ব্রিক ফিল সংলগ্ন রতন মিস্ত্রির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই এলাকার রতন দাশ এর স্ত্রী বাপ্পি দাশ বাদী হয়ে এ অভিযোগ করেন।

এতে প্রতিপক্ষের পাচঁজনের নাম কৃষ্ণ দাশ, (৪৫), বাবু দাশ (৪৫) উভয় পিতা অনিল দাশ, সৌরভ দাশ, (২১), পিতা কৃষ্ণ দাশ, সাগর দাশ, (৩০), পিতা মৃত আশিষ দাশ, অনিক দাশ, (১৮) পিতা বাবু দাশ, উল্লেখ অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে, জায়গা দখল করতে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাদী বাপ্পি দাস ৩-৪ দিন আগে তাদের বাড়ির সামনে তার শাশুড়ির জমিতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করেন। তার পরিবারের লোকজন এখনো ওই ঘরে বসবাস করতে যায়নি।

ঘটনার রাতে বাপ্পি দাশ ও বাপ্পি দাশের শাশুড়ি নির্মিত টিনের ঘরের সামনে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালায়। ওইসময় তারা দা দিয়ে কুপিয়ে টিনের ঘরটি ছিন্নভিন্ন করে ফেলে। এসময় হামলাকারীদের এলোপাথারি আঘাতে বাপ্পি দাশ আহত হন। পরে, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

মামলার বাদী জানান, বিভিন্ন বিষয়ে আসামীরা দীর্ঘ সময় ধরে জায়গা দখল করার চেষ্টা করে, যার ফলে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। অসাহায়ত্বের সুযোগ নিয়ে ভূমি জবরদখলের উদ্দেশে তারা এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কৃষ্ণ দাসকে মুঠোফোনে ফোন দিলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে জানান, আমি সম্পূর্ণ এই ঘটনার সাথে জড়িত না আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর