
চন্দনাইশ প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মো. সামসুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। তিনি দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরে নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সবাইকে আহবান জানান।
র্যালি ও আলোচনাসভায় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply