
আহসান উদ্দীন পারভেজ: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বিকেল তিনটায় আনন্দ র্যালির প্রস্তুতি সভা শুরু হয়। প্রস্তুতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস. এম. নিজামউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির আহবায়ক মো. নুরুল আলম।
বিশাল র্যালিটি রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইছাখালী পর্যন্ত গিয়ে আনন্দ র্যালির সমাপ্তি ঘোষণা হয়৷
উল্লেখ্য বিকেল তিনটায় র্যালি বের হওয়ার কথা থাকলেও র্যালিটি বিকেলে ৪ টায় বের হয় এবং শেষ হয় বিকাল ৫.৩০ টায় ইছাখালী পর্যন্ত গিয়ে বিশাল আনন্দ র্যালি সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ফজলুল কাদের তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলার এলডিপির আহবায়ক আহমদ কবির, সদস্য সচিব রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি; আবু তাহের, যুগ্ম আহবায়ক রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি; নঈম উদ্দিন চৌধুরী, আহবায়ক রাঙ্গুনিয়া পৌরসভা এলডিপি; মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব রাঙ্গুনিয়া পৌরসভা এলডিপি; হাসান মুরাদ, যুগ্ম সদস্য সচিব রাঙ্গুনিয়া পৌরসভা এলডিপি; সাইফুদ্দিন রাসেল, উত্তর জেলা গণতন্ত্র এলডিপি; নুরুল আমিন, সদস্য সচিব গণতান্ত্রিক যুবদল রাঙ্গুনিয়া উপজেলা; জুনায়েদ আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি; রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন এবং মোহাম্মদ আবুল আনসার সিকদার, সহ রাঙ্গুনিয়া উপজেলা এলডিপি নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, এলডিপি একটি গণমানুষের দল, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বক্তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া-৭ আসনে এলডিপি জোটগতভাবে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক মুহাম্মদ ওসমান গনি।
Leave a Reply