
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও মেজবানের আয়োজন করা হয়।
চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব এম. ইয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম।
চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন ও যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বানিজ্য সম্পাদক লায়ন আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও এলডিপি নেতা অরূপ রতন চক্রবর্তী, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, জমির হোসেন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, শাহাদাত হোসেন মুন্না, মোহাম্মদ মোস্তাক উদ্দিন রজায়ী, সাবেক কাউন্সিলর মো. সামশুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম,সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, আবদুল হামিদ প্রমুখসহ জেলা, উপজেলা, চন্দনাইশ পৌরসভার ১নং থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply