আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ছাত্রবান্ধব ও উদারমনা রাজনৈতিক দল — অধ্যাপক মোহাম্মদ মহসিন

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ছাত্রসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসসভা অডিটোরিয়ামে এর আয়োজন করে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ও সমর্থকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন।

তিনি বলেন,  “বিএনপি উদার মনের একটি রাজনৈতিক দল, এটি ছাত্রবান্ধব ও গণতন্ত্রের রক্ষক। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল স্বনির্ভর, দেশপ্রেমিক ও জনমুখী বাংলাদেশ গড়া। তারেক রহমান সেই আদর্শের আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।”

রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস শোয়াইব কাদের এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন রুবেল,  মো.  ইয়াছিন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার ইমরান, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সায়মন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা, যিনি তরুণ প্রজন্মকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় ছাত্র সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মো. মহসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর