আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির উদ্যোগে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে সাতবাড়িয়া নাজিরহাট গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার। প্রধান বক্তা চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম।

গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহারিয়ার হোসাইন ইমরান ও চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি কলিম উদ্দিন, সহ-সভাপতি আবুল কাশেম মাস্টার, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা গনতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ এয়াকুব, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির নেতা সিরাজুল ইসলাম, মোঃ আবু, খোরশেদ মেম্বার, ফয়জুর হক মেম্বার, মোঃ ফরিদ মেম্বার, মান্না, আনু, তাহের মিস্ত্রী, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক কাশেম মেম্বার, সাতবাড়িয়া ইউনিয়ন গনতান্ত্রিক যুবদলের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি হামিদ, মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাশেদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক বশির, গনতান্ত্রিক ছাত্রদলের উপজেলার সাংগঠনিক সম্পাদক হৃদয়, ইউনিয়ন গনতান্ত্রিক ছাত্রদলের সভাপতি জামশেদ, সিনিয়র সহ-সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ প্রমুখ সহ সাতবাড়িয়া ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর